History & cultureOpen T Schoolকে ছিলেন তোফায়েল আহমেদ | Who was Tofail Ahmed | Biography | Information |

কে ছিলেন তোফায়েল আহমেদ | Who was Tofail Ahmed | Biography | Information |

Long-form13:26News & Politics3.3× channel median

Published Jun 2, 2026, 2:37 PM · 4mo ago

Open T School
Open T School
1.2M subscribers · median 27K views
Views
88,945
+1 views/hour
Likes
1.1K
1.2% of views
Comments
132
0.15% of views

Checked every 24 h while the video is this age · last check 4h ago · next in 1176 min. YouTube itself updates public counts with a short delay.

Open on YouTube
Views / hour now
1
measured 4h ago
Peak views / hour
1
4h ago
Avg views / day
650
since upload
First 24 hours
—
not tracked from upload
vs channel median
3.3×
Rank in channel
#4
of 20 tracked
Engagement
1.4%
likes + comments / views
Est. ad revenue
$356–$801
lifetime, $4–9 RPM

Views over time

0 readings · line: total views · bars: views gained per hour

Live tracking started
The chart fills in as FameX records new readings.

Description

কে ছিলেন তোফায়েল আহমেদ | Who was Tofail Ahmed | Biography | Information | উনসত্তরের ঐতিহাসিক আইয়ুববিরোধী গণঅভ্যুত্থানের মহানায়ক, ডাকসুর ভিপি, মুজিব বাহিনীর অন্যতম প্রতিষ্ঠাতা তোফায়েল আহমেদ স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা হিসেবে দাপটের সঙ্গে রাজনীতিতে ছিলেন। বিরাশি বছর বয়সের দাপুটে এই রাজনীতিক তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের এক পর্যায়ে এসে দলের শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্বের জেরে আওয়ামী লীগের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন। যদিও স্বাধীন বাংলাদেশের ৫৪ বছরে নৌকা প্রতীকেই নয় বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তোফায়েল আহমেদ। সর্বশেষ ২০২৪ সালের সাতই জানুয়ারির বিতর্কিত নির্বাচনেও ভোলা-১ আসন থেকে এমপি হয়েছিলেন তিনি। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২শে অক্টোবর ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে জন্ম গ্রহণ করেনপিতার নাম আজাহার আলী ও মাতা ফাতেমা খানম। স্থানীয় ফ্রি প্রাইমারি স্কুলে লেখাপড়া শুরু। খায়েরহাট জুনিয়র হাইস্কুলে কিছুদিন পড়ার পর বাড়ি থেকে ৭ মাইল দূরে বোরহান উদ্দীন হাইস্কুলে সপ্তম শ্রেণিতে ভর্তি হন। কোনো হোস্টেল না থাকায় তাঁকে লজিং থাকতে হয়। সেখান থেকে তিনি ভোলা সরকারি হাইস্কুলে ভর্তি হন এবং ১৯৬০ সালে বিজ্ঞান শাখায় ম্যাট্রিক পাস করেন। তিনি বরিশাল ব্রজমোহন কলেজ থেকে ১৯৬২ সালে আইএসসি ও ১৯৬৪ সালে বিএসসি পাস করেন। ১৯৬৪ সনে ভোলা শহর নিবাসী আনোয়ারা বেগমের সঙ্গে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হন। তাঁদের একমাত্র কন্যা তাসলিমা আহমেদ জামান (মুন্নী) পেশায় চিকিত্সক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং ১৯৬৬ সালে একই বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি ইকবাল হল (বর্তমান জহুরুল হক হল)-এর আবাসিক ছাত্র ছিলেন। প্রাদেশিক পরিষদের একটি উপনির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- ভোলা সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তৃতা করছিলেন। তাঁদের বিশেষ করে বঙ্গবন্ধুর বক্তৃতা তাঁর মনে গভীর রেখাপাত করে। সেদিন মনে-মনে সিদ্ধান্ত নেন, কোনোদিন রাজনীতি করলে ‘এই নেতার রাজনীতি করব।’ বস্তুত সেদিন থেকে তিনি বঙ্গবন্ধুর একজন ভক্তে পরিণত হন, যা পরবর্তীতে আরো গভীর ও ঘনিষ্ঠ হয়েছে বি এম কলেজে ছাত্র থাকা অবস্থায় তোফায়েল আহমেদ কলেজ ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর তিনি সাবেক ইকবাল হলের ক্রীড়া সম্পাদক ও ১৯৬৯ সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন। ১৯৬৯-৭০ পর্বে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগ-এর সভাপতি ছিলেন। বঙ্গবন্ধুর ছয়দফা কর্মসূচি-ভিত্তিক (১৯৬৬) আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তবে তাঁর রাজনৈতিক উত্থান ঘটে ১৯৬৯ সালে। আগরতলা মামলায় বঙ্গবন্ধুসহ অভিযুক্তদের ঢাকার কুর্মিটোলা ক্যান্টনমেন্টে বিশেষ ট্রাইব্যুনালে বিচার কার্য শুরু হলে ৪টি ছাত্র সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ১১-দফা কর্মসূচির ভিত্তিতে দুর্বার আন্দোলন গড়ে তোলে। ডাকসুর সহ- সভাপতি ও অনলবর্ষী বক্তা তোফায়েল আহমেদ ছিলেন এ আন্দোলনের মূল নেতৃত্বে। সংঘটিত হয় আইয়ুববিরোধী ঊনসত্তরের গণঅভ্যুত্থান। তোফায়েল আহমেদ হলেন এ গণঅভ্যুত্থানের মহানায়ক। ২২শে ফেব্রুয়ারি আইয়ুব সরকার নিঃশর্তে আগরতলা মামলা প্রত্যাহার করে নিয়ে বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। পরের দিন রেসকোর্স ময়দান (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)-এ ১০ লক্ষ জনতার উপস্থিতিতে সংগ্রামী ছাত্র সমাজের পক্ষ থেকে তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়। আইয়ুব খানের পতনের পর নতুন প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান পাকিস্তানে প্রথমবারের মতো সাধারণ নির্বাচন দিতে বাধ্য হন। ১৯৯৬-এ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারে’ তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আবার ২০০৮ সালের নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে সেই সরকারের মন্ত্রিসভায় জায়গা পাননি মি. আহমেদ। অবশ্য ২০১৪ সালের পাঁচই জানুয়ারির একতরফা নির্বাচনের পর দলটির টানা দ্বিতীয় দফায় শেখ হাসিনার সরকার গঠন করলে সেই সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তবে পরের দফায় ২০১৮ সালের নির্বাচনের পর তার দল আওয়ামী লীগ আবারো সরকার গঠন করলেও সেই মন্ত্রিপরিষদে ডাক পাননি তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে বিতর্কিত নির্বাচন করে টানা চতুর্থ দফার আওয়ামী লীগ সরকারে মন্ত্রী হতে পারেননি মি. আহমেদ। তবে ওই সরকারের পতন হয় মাত্র সাত মাসের মাথায় জুলাই গণ-অভ্যুযত্থানে। তবে এক এগারোর সরকার হিসেবে পরিচিত ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সময়ে তোফায়েল আহমেদসহ আওয়ামী লীগের কয়েকজন জ্যেষ্ঠ নেতার ভূমিকার জন্য পরবর্তীতে দলের রাজনীততে বেশি বেকায়দায় পড়েছিলেন তারা। সে সময় সুরঞ্জিত সেনগুপ্ত, আব্দুর রাজ্জাক ও আমির হোসেন আমুর সঙ্গে তোফায়েল আহমেদ তাদের দল আওয়ামী লীগে সংস্কারের প্রস্তাব তুলেছিলেন। বিএনপিরও কয়েকজন নেতা তাদের দলে সংস্কারের প্রস্তাব তুলেছিলেন। Tofail Ahmed was a Bangladeshi independence activist, Bengali nationalist–Mujibist revolutionary and politician. He played a key role in the 1969 East Pakistan mass uprising and then the Bangladesh Liberation War in 1971. In independent Bangladesh, he was a close confident of Sheikh Mujibur Rahman, and then served as full minister for the ministries of Industries and Commerce under Sheikh Hasina. He was a 8-term Jatiya Sangsad member representing the Bhola-1, Bhola-2 and Bakerganj-1 constituencies during 1973–2024. #tofail_ahmed #biography #awamileague #bangladesh
Tags
BD newsBangla newsকে ছিলেন তোফায়েল আহমেদতোফায়েল আহমেদতোফায়েলWho was Tofail AhmedTofail AhmedTofailBiographyBholaMujibBangabandhuভোলাভোলা জেলাবাংলাদেশ আওয়ামী লীগSheikh Hasinaশেখ হাসিনাDhaka HistoryHistory of BangladeshBangla HistroryHistory in Banglaমইন ইউ আহমেদMoin U AhmedOne Elevenফখরুদ্দীন আহমদFakhruddin AhmedCaretaker GovernmentBNPKhaleda Ziaফখরুদ্দীন আহমেদ

Details

Published
Jun 2, 2026, 2:37 PM
Length
13:26 (806 s)
Format
Long-form
Category
News & Politics
Audio language
EN-US
Quality
HD
Captions
No
Made for kids
No
Licensed content
Yes
Video ID
nJSROuruUV0

Statistics from the YouTube Data API, tracked by FameX. Views per hour, revenue and comparisons are FameX estimates.